মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

জামায়াতের মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত অর্ধশতাধিক

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত অর্ধশতাধিক। আজ সোমবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাকরাইল মোড় থেকে জামায়াতের মিছিল বের হয়ে মৌচাক মার্কেটে এসে শেষ হয়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নেতাকর্মীদের পাশাপাশি এক ট্রাফিক কনস্টেবল আহত হন। ঘটনাস্থল থেকে ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। জামায়াতের দাবি, এ ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেফতার ও ৩০ জনের বেশি আহত হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ