মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

তিস্তার পানি নিয়ে মমতার দাবি অযৌক্তিক : দক্ষিণ এশীয় ফোরাম

দক্ষিণ এশীয় ফোরাম (এসএএফ) তিস্তার পানি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে অযৌক্তিক বলে মনে করেন। ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের ওপর অশুল্ক বাধা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ফোরাম। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে এ কথা জানা গেছে। ৭ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে দক্ষিণ এশীয় ফোরামের দুই দিনব্যাপী বৈঠক হয়। ফোরামে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মাসহ ফোরামভুক্ত দেশের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের অন্যতম এজেন্ডা ছিল অভিন্ন নদীর পানি ভাগাভাগি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ