সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

ডিএসইতে বিনিয়োগকারীদের মানববন্ধন, অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পদত্যাগসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করে বিনিয়োগকারীদের একটি অংশ। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ডিএসইর সামনে এ কর্মসূচি পালন করা হয়। আজ রোববার বেলা আড়াই দিকে ওই মানববন্ধন শুরু হয়ে বেলা পৌনে চারটার দিকে শেষ হয়। বিনিয়োগকারীদের অন্যান্য দাবির মধ্যে আছে, বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি কেন্দ্রিক বড় বিনিয়োগকারীদের বিনিয়োগে বাধ্য করা, বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, পুঁজিবাজারের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন বন্ধ করা, বিনিয়োগকারীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা প্রভৃতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ