সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

অনূর্ধ্ব-১৬ ফুটবল দল ইরাক যাচ্ছে আজ

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাইং রাউন্ডে অংশ নিতে আজ ইরাক যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। রাত ৯টায় কাতার এয়ারে ইরাকের উদ্দেশে দেশ ত্যাগ করবে তারা। ১২ই সেপ্টেম্বর কাতারের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে বাংলাদেশ কিশোর ফুটবল দল। কাতার ছাড়াও বাংলাদেশ দল মুখোমুখি হবে প্যালেস্টাইন, ইরাক ও ইরানের সঙ্গে। জাতীয় দলের সাবেক ফুটবলার মোহাম্মদ ইকবাল হোসেনকে এই দলের ম্যানেজার নির্বাচিত করা হয়েছে। দলের প্রধান কোচ হিসেবে যাচ্ছেন নুরুল হক মানিক ও সহকারী কোচ হিসেবে রয়েছেন মাহাবুবুর রহমান লিটু। দলের ডাক্তার হিসেবে রয়েছেন নুরুজ্জামান খন্দকার। আর দলনেতা করা হয়েছে আবদুল রাকিবকে। বাংলাদেশ দলে যারা থাকছেন: অনিক, জাহিদুল ইসলাম, ইমন, সুশীল চন্দ্র শীল, সুজন, সাব্বির, রহিত সরকার, স্বপন হোসেন, দিদারুল আলম, রাজন, মিশু, রিপন শেখ, আল আমিন, বিজয় কুমার সরকার, সুজন হোসেন, জুয়েল, শুভ, মনজুর রহমান, ফয়সাল আহাম্মেদ, আকাশ কুমার সাহা। ফয়সাল আহাম্মেদ, আকাশ কুমার সাহা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ