সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

ম্যানইউ, ম্যান সিটি, চেলসি ও আর্সেনাল জয় পেলেও বার্সার ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ছিল জায়ান্টদের ম্যাচ। এর মধ্যে শিরোপাপ্রত্যাশী চার দল ম্যানইউ, ম্যান সিটি, চেলসি ও আর্সেনাল জয় পেলেও হেরে গেছে আরেক জায়ান্ট লিভারপুল। স্টোক সিটির কাছে অল রেডরা হেরে যায় ১-০ গোলে। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। স্ট্রাইকার রুনির হ্যাটট্রিকে তারা ৫-০ গোলে বোল্টনকে হারায়। অন্য গোল দুটি করেন হার্নান্দেজ। এ জয়ের সুবাদে লিগ টেবিলে শীর্ষে ফার্গুসনের দল। বিগ ফোরের আরেক দল ম্যান সিটিও টানা চতুর্থ জয় তুলে নিয়েছে। আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরোর হ্যাটট্রিকের সুবাদে ম্যান সিটি ৩-০ গোলে হারায় উইগানকে। ইংলিশ লিগে প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। ম্যানইউর সঙ্গে সমান পয়েন্ট থাকলেও গোল গড়ে ম্যান সিটি দ্বিতীয় অবস্থানে। আর গতবারের রানার্সআপ চেলসি ২-১ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে। টেরি ও স্টুরিজ গোল দুটি করেন। এদিকে লিগে প্রথম জয় পেয়েছে আর্সেনাল। আরশাভিনের একমাত্র গোলে তারা নবাগত দল সোয়ানসেয়াকে হারায়। এদিকে গতকাল স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও বার্সা ২-২ গোলে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করে। বার্সার পক্ষে জাভি ও সেস ফ্যাব্রেগাস গোল দুটি করেন। আর সোসিয়েদাদের পক্ষে গোল দুটি করেন অ্যাগিরেতজি ও গ্রিজমান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে লিগে প্রথম পয়েন্ট খোয়ালো বার্সেলোনা। তবে শেষদিকে রিয়াল সোসিয়েদাদ গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় বার্সালোনা পরাজয়ের হাত থেকে রক্ষা পায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ