শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষ, আহত ৭

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ছাত্রলীগের দু‘গ্রুপের নেতাকর্মী মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগ ক্যাডাররা লাঠি, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা চালায়। এতে আহত হয় উভয় গ্রুপের সাতজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। উভয় গ্রুপই চসিকরে সাবেক মেয়র ও নগর আ‘লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কমার্স কলেজ ছাত্রলীগের একাংশের সভাপতি জাহাঙ্গীর হোসেন শান্তর নেতৃত্বে সকাল সাড়ে ১১টার দিকে দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে মূল সড়কে আসার পর প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা তাদের ওপর আকস্মিক হামলা চালায়। কমার্স কলেজ ছাত্রলীগের একাংশের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাবুল দাবি করেন, হামলায় তাদের ৫ জন কর্মী আহত হয়েছেন। তবে তিনি আহতদের নাম জানাতে পারেননি। বাবুল অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত আব্দুল কাদেরের অনুসারী ছাত্রলীগ ক্যাডাররা তাদের ওপর হামলা চালিয়েছে। সিএমপি ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গেলে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ জাহাঙ্গীর হোসেন শান্ত ও জনি শিকদার নামে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ