ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে
রক্ষা ও তাদের স্বার্থ উদ্ধারের জন্য পশ্চিমা বলদর্পী শক্তিগুলো সিরিয়াকে
হুমকি দিচ্ছে। তিনি গতকাল পর্তুগালের টেলিভিশন চ্যানেল আরটিপি-কে দেয়া এক
সাক্ষাতকারে এ কথা বলেছেন।
ড. আহমাদিনেজাদ বলেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার
প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রকাশ্যে হমকি দিয়েছেন, এটা নিশ্চিতভাবে
সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং এটা অবশ্যই সিরিয়ার জনগণকে
সহযোগিতার জন্য করা হয়নি। তিনি বলেন, এ ধরনের হুমকি শুধুমাত্র ইহদিবাদী
সরকার এবং কৌশলগত মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষার জন্য দেয়া হচ্ছে।
আঞ্চলিক জাতিগুলো সিরিয়ার জনগণকে তাদের সম্যসা সামাধান ও প্রয়োজনীয় সংস্কার
বাস্তবায়নে সহযোগিতা করতে পারে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।
সিরিয়ায় গত কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বিদেশি মদদপুষ্ট
সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়ে
যাচ্ছে এবং এ সব হামলায় বেসামরিক নাগরিকসহ বহু পুলিশ ও সেনা সদস্য নিহত
হয়েছে। এসব ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সিরিয়া সরকারকে
দমন-পীড়নের জন্য দায়ী করছে। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র সিরিয়ার সরকারকে
উৎখাত ও দামেস্কের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক অবরোধ আরোপেরও হুমকি দিচ্ছে
এসব শক্তি।
এ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ন্যাটো বাহিনীর সামরিক হস্তক্ষেপ
কোনো জাতির সমস্যা সমাধানে ভূমিকা রাখবে না। সরকার ও জনগণের মধ্যকার সংলাপ এ
সমস্যার সমাধান করতে পারে এবং অন্য কারো সেখানে হস্তক্ষেপ করার অধিকার
নেই। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়া বিষয়ে
বিরাট ভুল করেছে এবং এ ঘটনা শুধুমাত্র সাবেক উপনিবেশবাদী দেশগুলোকে লাভবান
করবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন