অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে ঢাকায় কিছু না বললেও দিল্লি ফেরার সময় তিস্তা
চুক্তির বিষয়ে মমতা বন্দোপাধ্যায়ের আচরণ নিয়ে মুখ খুলেছেন মনমোহন সিং।
কলকাতার পত্রিকাগুলোর খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আচরণে বিস্ময় প্রকাশ
করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, মমতার সাথে তার এবং জাতীয় নিরাপত্তা
উপদেষ্টা শিবশঙ্কর মেননের কথা হয়েছিলো এবং চুক্তির বিষয়টি ঠিকঠাকই ছিলো বলে
তারা আশ্বস্ত হয়েছিলেন। দুইদিনের সফর শেষে বহুল আলোচিত তিস্তা চুক্তি না
করেই বুধবার সন্ধ্যায় দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী। মমতার আপত্তিতেই
বাংলাদেশের প্রত্যাশিত এ চুক্তি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় এ নিয়ে
হতাশা প্রকাশ করে মনমোহন বলেন, তিস্তা চুক্তি না হওয়াটা দুর্ভাগ্যজনক।
দিল্লি ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাথে মনমোহনের আলোচনার সূত্র ধরে
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার
শিরোনাম দিয়েছে- ‘মমতার হঠাৎ আপত্তিতে বিস্মিত মনমোহন’। গণশক্তির শিরোনাম
করেছে- ‘এক মাস আগেই জানতেন মমতা’।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি এক মাস ধরে
তিস্তা চুক্তির বিষয় নিয়ে মমতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, যদিও মমতার
তরফে বলা হচ্ছে, এ বিষয়ে তাকে আগে কিছুই জানানো হয়নি।
মনমোহন বলেন, আমি গত এক মাস ধরে নিজেই মমতার সঙ্গে যোগাযোগ রেখেছি। মেননও
যোগাযোগ রাখছিলেন। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে মেনন আমাকে জানিয়েছিলেন,
চুক্তি নিয়ে কোনো সমস্যা নেই। ফলে আমরা চুক্তির খসড়া চূড়ান্ত করি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন