শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

হাসিনাকে সেনানিবাসে যেতে বারণ করেছিল মন্ত্রিসভা: উইকিলিকস

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রম্নয়ারি বিডিআর বিদ্রোহের পরপরই ১ মার্চ ঢাকা সেনানিবাসে বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সহকর্মী হারানোর শোকে হতবিহ্বল বিভিন্ন পদবির প্রায় ৫০০ বিক্ষুব্ধ সেনা কর্মকর্তার মুখোমুখি হন তিনি। মন্ত্রিসভার সদস্যরা এই বৈঠকের আগে বিপদের আশঙ্কা করে প্রধানমন্ত্রীকে সেনানিবাসে যেতে নিষেধ করেছিলেন। কেবল তা-ই নয়, উত্তপ্ত সেই বৈঠক শেষ করে ঢাকা সেনানিবাস থেকে হাসিনা নিরাপদে ফিরে আসায় কেউ কেউ বিস্ময়ও প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর বরাত দিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ২০০৯ সালের ১ মার্চ এই তারবার্তাটি ওয়াশিংটনে পাঠান। উইকিলিকস গত ৩০ আগস্ট মার্কিন গোপন ওই তারবার্তাটি ফাঁস করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ