মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

বাংলাভিশনের সামনে সংবাদকর্মীদের সঙ্গে র‌্যাবের সংঘর্ষ

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের এক সংবাদকর্মীকে মারধরের জের ধরে র‌্যাবের সঙ্গে ওই চ্যানেলের কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে রাজধানীতে বীর উত্তম সি আর দত্ত রোড়ে বাংলাভিশন কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। চ্যানেলটির একটি সূত্রে জানা গেছে, চ্যানেলটির দু’জন কর্মী নিচে দাঁড়িয়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় লিপ্ত হলে র‌্যাব-২’র একটি দল তাদের মারধর করে এবং ওই সময় একজনকে ধরে নিয়ে যায়। চ্যানেলটির অফিসে এ খবর পৌঁছালে সংবাদকর্মীরা বেরিয়ে আসেন এবং র‌্যাবের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বর্তমানে র‌্যাব ও বাংলাভিশন কর্তৃপক্ষের মধ্যে বৈঠক চলছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ