রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

২০১১ সালের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার : ওবামা

২০১১ সালের শেষ নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের নেতৃত্বে মার্কিন বাহিনী ইরাকে আগ্রাসন চালানোর প্রায় নয় বছর পর প্রেসিডেন্ট ওবামা তার দেশের সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের নির্দেশ দিলেন। ২০০৩ সালে ইরাকের গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের অজুহাতে ইঙ্গো-মার্কিন বাহিনী দেশটির ওপর আগ্রাসন চালিয়েছিল। কিন্তু ইরাকে সে ধরনের কোন অস্ত্র পাওয়া যায়নি। এতে করে একটি রাষ্ট্র ধ্বংস করে দেওয়া হলো। হাজার হাজার মানুষ এখন পঙ্গত বরন করে জীবন কাটাচ্ছে।২০০৮ সালে ইরাকে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা ছিল ১,৬৫,০০০। কিন্তু সে সংখ্যা কমে বর্তমানে ইরাকে ৩৯,০০০ সেনা মোতায়েন রয়েছে এবং ওবামার ঘোষণা অনুযায়ী এদের সবাইকে আর দু’মাসের মধ্যে প্রত্যাহার করা হবে।তিনি এও বলেন, ইরাক থেকে সেনা প্রত্যাহার করা হলেও দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে এবং নতুন করে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসেব অনুযায়ী, ইরাকে গত নয় বছরে ৪,৪০৮ জন মার্কিন সেনা নিহত হয়েছে।যুক্তরাষ্ট্র ২০১০ সালে ইরাকে যুদ্ধ অভিযানের সমাপ্তি ঘোষণা করেছিল। এ ছাড়া, জর্জ ডাব্লিউ বুশ ক্ষমতায় থাকার সময়ই ২০১১ সালের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের ব্যাপারে বাগদাদের সঙ্গে ওয়াশিংটনের নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি হয়েছিল। তবে সে সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করে ইরাকে সেনা মোতায়েন অব্যাহত রাখার চেষ্টা জোরদার করে যুক্তরাষ্ট্র। বর্তমানে সমালোচনা হচ্ছে যে মার্কিনীরা গনবিধ্বংসী অস্ত্র না পেলেও তেল নেওয়ার জন্যই ইরাকের উপর আগ্রাসন চালিয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ