সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

নাসিক নির্বাচনের দুইদিন আগে সেনা মোতায়েন

নির্বাচন কমিশন (ইসি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক) নির্বাচনে ভোট গ্রহণের দুদিন আগ থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে । আজ রবিবার নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশন বৈঠক শেষে ছহুল হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, চার কোম্পানি সেনা সদস্য চেয়ে রবিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হয়েছে। নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৩০ অক্টোবর। প্রার্থীরা ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পক্ষে মত না দিলেও নির্বাচনে ইভিএম ব্যবহার হবে বলে জানান তিনি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর সকাল ৬ টা থেকে ১ নভেম্বর রাত ১১ টা পর্যন্ত স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসাবে এসব সদস্য নিয়োজিত থাকবে। সাখাওয়াত বলেছিলেন, ভোটের দুই দিন আগে থেকে মোট পাঁচ দিনের জন্য চার হাজার অতিরিক্ত সদস্যসহ প্রায় সাড়ে পাঁচ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রিন্সিপাল স্টাফ অফিসারকে বলা হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাহী হাকিমের নেতৃত্বে স্ট্রাইকিং ও মোবাইল ফোর্সে নিয়োজিত থাকবে। ৩৬ জন নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ২৪ জন করে নিরাপত্তা রক্ষী নিয়োজিত থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ