মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ থেকে ১০০ কোটি ডলার ঋণ পাওয়ার আশার কথা জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রিয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ থেকে ১০০ কোটি ডলার ঋণ পাওয়ার আশার কথা জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রিয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সোমবার সাংবাদিকদের একথা জানান।আতিউর রহমান জানান, ১০০ কোটি ডলারের একটি ইসিএফ (বর্ধিত ঋণসুবিধা) নিয়ে আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। খুব শিগগিরই এ ঋণ পাওয়া যাবে বলে আশা করছি।আইএমএফের ইসিএফ ঋণের শর্ত না থাকায় এটিকে ‘ভালো ঋণ’ বলে উল্লেখ করে গভর্নর জানান, কোনো দেশের লেনদেনে ভারসাম্যহীনতা দেখা দিলে ইসিএফ পাওয়া যায়। এ ঋণ দেশের লেনদেনে ভারসাম্য ঠিক করতে সহায়তা করবে।তিনি বলেন, “বিশেষ করে ২৮ শতাংশের বেশি রাজস্ব আদায়কে ইতিবাচক বলে মনে করছে তারা। আইএমএফ বলেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট চললেও বাংলাদেশ বেশ ভালো করছে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।”ওয়াশিংটনে আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংকের বার্ষিক সভায়ও অংশ নেন গভর্নর। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থ সচিব মোহাম্মদ তারেকও দুটি সংস্থার বৈঠকে যোগ দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ