মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

বিএনপির রাজনীতির ঠিক করার তিনি কে?- প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফখরুল

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি কীভাবে রাজনীতি করবে তা ঠিক করার সিদ্ধান্তও কি তিনি নিয়ে নিয়েছেন? এটা বিএনপিই ঠিক করবে, অন্য কেউ নয়।’ রোববার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ‘উনাকে নির্বাচনে আসতেই হবে’ প্রধানমন্ত্রীর এ কথার প্রেক্ষিতে তিনি আরো বলেন, তাঁর এই বক্তব্য প্রমাণ করে গণতন্ত্রের প্রতি তাঁর কতটা কমিটমেন্ট আছে। অন্য দলের রাজনৈতিক কৌশলও এখন প্রধানমন্ত্রী নির্ধারণ করছেন! এ ধরনের স্বৈরাচারী মনোভাব পরিবর্তন করুন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।’গত শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি আজ এ সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, চরম বিপর্যয় ঘটে যাওয়ার আগে বাস্তবতা উপলব্ধি করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিন।’নির্বাচন কমিশন গঠন বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। তাই নির্দিষ্ট সময়ে আমরা আমাদের প্রস্তাবনা তুলে ধরব।’
সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম রোডমার্চ বাতিলের ঘোষণা দেন তিনি। ওই দুই দিন ময়মনসিংহে একটি জনসভা করার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন তিনি।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ