শনিবার, ২২ অক্টোবর, ২০১১

আঞ্চলিক যোগাযোগের ওপর অর্থমন্ত্রীর গুরুত্বারোপ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, উন্নয়ন ও যোগাযোগ একে অপরের সাথে সম্পর্কিত। তাই উন্নয়নের জন্যই এখন এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা জোরদার করা দরকার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন অর্থমন্ত্রী। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিত এসব কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এই সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অর্থমন্ত্রী বলেন, এ অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। এজন্য দ্বিপাক্ষিক যোগাযোগের চেয়ে আমাদের আঞ্চলিক যোগাযোগটাকে গুরুত্ব দিতে হবে। তিনি দক্ষিণ এশিয়ার জন্য চ্যালেঞ্জ হিসেবে খাদ্য নিরাপত্তা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, আঞ্চলিক যোগাযোগ, জ্বালানি খাতের উন্নয়ন এবং আমদানি ও রপ্তানি বাণিজ্যের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীলঙ্কার আন্তর্জাতিক মনিটরি কো-অপারেশনের জ্যেষ্ঠ মন্ত্রী ড. সরাথ অ্যামুনুগামা, সার্কের সাবেক মহাসচিব ও মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত ইব্রাহীম হোসাইন জাকির, আফগানিস্থানের রাষ্ট্রপতির অর্থনৈতিক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্ঠা ড. সাম এল ভাতিজা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ