শনিবার, ২২ অক্টোবর, ২০১১

আগামী মঙ্গলবার নারায়ণগঞ্জে মেয়র প্রার্থীদের নির্বাচনী বিতর্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে ছয় মেয়র প্রার্থীর অংশগ্রহণে ২৫ অক্টোবর নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে। শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, নারায়ণগঞ্জ ক্লাবে রাত আটটায় এ বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কে মেয়র প্রার্থীদের নির্বাচনী অঙ্গীকার ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। বিতর্কটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করবেন বিডিনিউজটোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। বিতর্কে অংশ নেয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার যে কোনো ভোটার নিবন্ধিত হতে পারবেন। বিতর্কে প্রার্থী, ভোটার, গণমাধ্যম ব্যক্তিত্ব, উন্নয়নকর্মী ছাড়াও নির্বাচন কমিশনরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, দেশে এর আগে এ ধরনের বিতর্ক বিবিসির উদ্যোগে আয়োজিত হতো। অর্থসংকটের কারণে বর্তমানে প্রতিষ্ঠানটির পক্ষে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয় বলে বিবিসি নির্বাচন কমিশনকে জানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ