দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রক্রিয়া চলছে জানিয়ে আইনমন্ত্রী
ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, কার্যবিধি দীর্ঘসূত্রতার এড়ানোর অন্তরায় এ
পদক্ষেপ নেয়া হয়েছে। সমন নোটিশ ও জবাব দেয়ার ক্ষেত্রে সময় বেঁধে দেয়ার
চিন্তা-ভাবনাও রয়েছে।”
শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান
কার্যক্রম ও দেওয়ানি কার্যবিধি সংশোধন বিল-২০১১’ বিষয়ক এক মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের
প্রতি তাগিদ দিয়ে আইনমন্ত্রী বলেন, “সরকার অসচ্ছলদের আইনি সহায়তা দিয়ে
যাচ্ছে। সত্যিকারভাবে অসচ্ছল ব্যক্তিরা আইনি সহায়তা পেলেই এ কার্যক্রমটি
সফল হবে।”
মন্ত্রী বলেন, “আইনগত সহায়তা কার্যক্রমের সঙ্গে বিচারের দীর্ঘসূত্রতার
বিষয়টি রয়েছে। সচ্ছল ব্যক্তিরাও আদালতের দ্বারস্থ হলে একটি মামলার জন্য
বছরের পর বছর ঘুরতে হয়। এমন ঘটনা ঘটলে তা বিচারের নামে অবিচার হয়।” এমনটি
যাতে না হয়, সেদিকেও খেয়াল রাখারও আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন,
“বিচার বিভাগে ২০ লাখ মামলা বিচারাধীন আছে। এটা দুঃখজনক। আইনগত সহায়তা
দেয়ার পাশাপাশি বিচার বিভাগের এ অবস্থার উন্নতি করা গেলে সুফল পাওয়া যাবে।
আদালতের ওপর চাপ কমানো, আইনের শাসনের ওপর আস্থা বাড়ানোর দিক বিবেচনা করে
দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন আনা হবে।”
আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব সহিদুল করিমের সভাপতিত্বে
মতবিনিময় সভায় বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম,
প্রমোটিং অ্যাকসেস টু জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ
প্রকল্পের পরিচালক সালমা বিনতে কাদির, আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক
সৈয়দ আমিনুল ইসলাম প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন