রবিবার, ২ অক্টোবর, ২০১১

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ১৮

ইরাকের হিল্লা শহরের কাছে শুক্রবার এক শিয়া নেতার জানাজা অনুষ্ঠানে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৮ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে বহুসংখ্যক। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।
আল খাফাজি শহরের নবী আইয়ুব শিয়া মসজিদের বাইরে এ হামলার ঘটনা ঘটে। এক স্থানীয় শিয়া নেতার জানাজায় অংশ নিতে মুসল্লিরা মসজিদের বাইরে জড়ো হয়েছিলেন। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, সুন্নি জঙ্গিরা হামলা চালাতে পারে। ইরাকি পার্লামেন্টের স্পিকার এ হামলার নিন্দা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ