রবিবার, ২ অক্টোবর, ২০১১

শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা নেয়া হবে: বেনজির আহমেদ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ বলেন, হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ উদযাপনের জন্য পুলিশ পূর্ণশক্তি ব্যবহার করবে। রাজধানীতে নেওয়া হয়েছে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। পূজার নিরাপত্তার জন্য জাতীয় এ মন্দিরে ২০টি ক্লোজ-সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। র‌্যাব-পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে সাদা পোশাকের পুলিশও। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এ উৎসবের নিরাপত্তায় পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, পূজাম-পগুলোর মধ্যে যেগুলিতে অধিক লোক সমাগম হয় সেগুলোর নিরাপত্তা, বৃদ্ধ ও শিশুদের প্রতি আলাদা খেয়াল রাখা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ