মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

বাংলাদেশ ১৬৩/৩, টার্গেট ৫০৮

ঢাকা টেস্টে ৫০৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান। তামিম ইকবাল ৮২ এবং মুশফিকুর রহমান ৩১ রানে ব্যাট অপরাজিত রয়েছেন। ইমরুল কায়েস ৯ কে ক্যাচে করেন এডওয়ার্ডস এর পরে শাহরিয়ার নাফিস ১৮ রানে সামির বলে কন্ট এন্ড বোল্ড ও রাকিবুল হাসান ১৭ রানে সামুয়েলসের বলে আউট হন। এর আগে সফরকারীরা ৫ উইকেটে ৩৮৩ রান করে ৫০৭ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন। ড্যারেন ব্রাভো ১৯৫, কির্ক এডওয়ার্ডস ৮৬ ও শিবনারায়ণ চন্দরপল ৫৯ রান করেন। বাংলাদেশের পক্ষে সোহরাওয়ার্দি শুভ ৩টি এবং সাকিব আল হাসান ১টি উইকেট লাভ করেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৫ রানের জবাবে গতকাল ২৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন সাকিব আল হাসান। তাছাড়া, নাঈম ইসলাম ৪৫, নাসির হোসাইন ৪২ ও ইমরুল কায়েস ২৯ রান করেন। সফরকারীদের পক্ষে ফিদেল এডওয়ার্ডস ৫টি ও দেবেন্দ্র বিশু ৩টি উইকেট নেন। ম্যাচের দ্বিতীয় দিনে ৩৫৫ রান করে অলআউট হন সফরকারীরা। সেঞ্চুরি করেন কির্ক এডওয়ার্ডস (১২১)। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন সাকিব আল হাসান। নাসির হোসাইন নেন ৩ উইকেট। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়। ঢাকা টেস্টে বাংলাদেশ দলে খেলছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, নাসির হোসাইন, রুবেল হোসেন, শাহাদাত হোসাইন ও সোহরাওয়ার্দি শুভ। সফরকারী দলে খেলছেন কির্ক এডওয়ার্ডস, ক্রেইগ ব্রাথওয়াইট, ড্যারেন ব্রাভো, কিরণ পাওয়েল, মারলন স্যামুয়েলস, শিবনারায়ণ চন্দরপল, ড্যারেন সামি, কার্লটন বাফ, ফিদেল এডওয়ার্ডস, দেবেন্দ্র বিশু ও কেমার রোচ। চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র হয়েছিল। বৃষ্টির কারণে পাঁচদিনের ম্যাচে খেলা হয়েছিল তিন দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ