সোমবার, ৭ নভেম্বর, ২০১১

সায়েদাবাদে বাসের সিডিউল নেই

ঢাকা চট্টগ্রাম রুটের গাড়ি কখন গন্তব্যে পৌঁছায় তার কোনো নিশ্চয়তা নেই। যানজটে আটকে আছে ঢাকা ছেড়ে যাওয়া এবং ঢাকামুখী সব গাড়ি। দেরিতে গন্তব্যে পৌঁছানোর কারণে এখানে বাসের সিডিউল বলে কিছু থাকছে না। শুক্রবার সকাল ও দুপুরে এসব অভিযোগ করেন ওই রুটের যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।ঈদের আর মাত্র দুইদিন বাঁকি, সরকারি ছুটি চলছে। তাই শুক্রবার ভোররাতেই বদলে গেছে সায়েদাবাদ বাস স্ট্যান্ডের চিরচেনা রূপ। ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড়ে এই এলাকা লোকে লোকারণ্য। কখন বাড়ি ফিরতে পারবে তার নিশ্চয়তা কেউই দিতে পারছেন না। অগ্রিম টিকেট কেটেও সময়মত পাওয়া যাচ্ছে না গাড়ি।বিলাসবহুল বাসের অগ্রিম টিকেট নিয়েও যাত্রীরা সময়মত গাড়ি পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণ গাড়িগুলোর যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া যায়।ঢাকা থেকে বিভিন্ন রুটে গাড়ির স্বল্পতার কারণে রাজধানীর বিভিন্ন রুটের লোকাল বাসগুলো এখন দূরপাল্লার যাত্রী নিয়ে যাচ্ছে।ঢাকা-কুমিল্লা রুটের তিশা বাসসার্ভিসের সুপারভাইজার হাবিবুর রশিদ বলেন, “রাস্তায় খুব বেশি যানজট। তাই তাদের গাড়ি সময়মত ঢাকা পৌঁছাতে পারছেনা। তাছাড়া ওই রুটের যাত্রীদের চাপ এতই বেশি যে গাড়ি সায়েদবাদে আসার আগেই যাত্রাবাড়ী বা আশপাশের এলাকাতেই যাত্রীরা উঠে পড়ে। তাই নামমাত্র সায়েদাবাদ এসে গাড়ি ঘুরিয়ে চলে যেতে হচ্ছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ