বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

আফ্রিদি ওয়ানডে দলে ফিরেছেন

পাকিস্তান দলে ফিরেছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে। জাকা আশরাফ পিসিবি প্রধান পদে ইজাজ বাটের স্থলাভিষিক্ত হওয়ার পর স্বরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন আফ্রিদি। বুধবার আশরাফ আফ্রিদির সঙ্গে আলোচনা করেন এবং দলে ফেরেন আফ্রিদি। জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থাকা ওয়াহাব রিয়াজ বাদ পড়েছেন ১৬ সদস্যের ওয়ানডে দল থেকে। তবে ফিরেছেন উমর গুল। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তিনি। সেখানে তার সঙ্গী জুনায়েদ খান, আজিজ চিমা ও সোহেল তানভির। উইকেটরক্ষক আদনান আকমলের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নয়টি ওয়ানডে খেলা সরফরাজ আহমেদ। দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), শহিদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, উমর গুল, জুনায়েদ খান, আজিজ চিমা, সোহেল তানভির, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, ইউনুস খান, উমর আকমল, সাঈদ আজমল, আব্দুর রেহমান ও আসাদ শফিক।উল্লেখ্য: দল দুটি ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। ১১ নভেম্বর থেকে ওয়ানডে শুরু হবে। এর আগে ৩ নভেম্বর থেকে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ