দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগে তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক মিনস্টার সুপ্রদীপ চাকমা ও একই দূতাবাসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. মশিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে। আজ রবিবার দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলা করেন। দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ওই দুই কর্মকর্তা দূতাবাসের সুপ্ত অ্যাকাউন্ট থেকে ১৭ হাজার ৪০০ মার্কিন ডলার (১২ লাখ ৩০৬ টাকা), কল্যাণ তহবিলের পাঁচ হাজার মার্কিন ডলার (তিন লাখ ১৮ হাজার ৯২৫ টাকা), নগদ তিন হাজার ৭৬৪ দশমিক ৩৯ তার্কিশ লিরাসহ (দুই লাখ পাঁচ হাজার ২৩৫ টাকা) মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭৬ টাকা আত্মসাত্ করেছেন। দূতাবাসের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক রমনা থানায় মামলা করেছে। রমনা থাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদ বলেছেন, মামলা দুটি নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য: ২০০৫ সালে সুপ্রদীপ চাকমা তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনস্টার পদ থেকে অব্যাহতি নেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে যোগ দেন।
উল্লেখ্য: ২০০৫ সালে সুপ্রদীপ চাকমা তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনস্টার পদ থেকে অব্যাহতি নেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে যোগ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন