মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১১

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহা উদযাপন ॥ দেশ ও জাতির কল্যাণ কামনা

সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা, যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহা উদাযাপিত হচ্ছে।সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগায়। বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল করিমের ইমামতিতে এখানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীসহ সর্বস্তরের অগণিত মুসল্লি নামাজ আদায় করেন।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী বিশ্বনাথ উপজেলার জানাইয়া ঈদগায় নামাজ আদায় করেন।এছাড়াও হযরত শাহজালাল(র) ও হযরত শাহপরান(র)-এর দরগা, কুদরত উল্লাহ জামে মসজিদ, শাহ মদনী ঈদগা, কালেক্টরেট ময়দান, পুলিশ লাইন মাঠ ও  সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানসহ বিভিন্ন ঈদগা, মসজিদ ও খোলা মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।প্রতিবছরের মতো এবারো সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ