সমুদ্রসীমা জয়ের ঘটনায় সরকারকে দেওয়া ধন্যবাদ প্রত্যাহার করে নিলো বিএনপি। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা বিরোধের রায় ভালো করে না জেনে সরকারকে ধন্যবাদ দিয়ে ভুল করেছেন বলে দু:খ প্রকাশ করলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত রায়ে প্রাপ্তি-অপ্রাপ্তি’ শীর্ষক দৈনিক আমার দেশ আয়োজিত গোল টেবিল বৈঠকে দেওয়া বক্তৃতায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, আমরা সবকিছুকে রাজনীতির দৃষ্টিতে দেখতে চাই না বলেই ধন্যবাদ দিয়েছিলাম। দলের চেয়ারপারসন একই কারণে জাতীয় সংসদে সরকারকে ধন্যবাদ দিয়েছিলেন। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সঞ্চালনায় এতে আরো অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ, কলামিস্ট ফরহাদ মজহার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাবির আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বর্ষীয়ান সাংবাদিক আতাউস সামাদ, সাবেক সচিব আ ন হ আখতার হোসেন, অধিকারের প্রধান নির্বাহী আদিলুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপ্টেন মো. রেজাউল করিম চৌধুরী (মাস্টার মেরিনার)। মির্জা ফখরুল বলেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে রায়ের পর আমরা বুঝেছিলাম ঘটনা সত্য। আমরা সবকিছুকেই রাজনীতিকরণ করতে চাই না। ভালোকে ভালো বলতে চাই। কিন্তু পরে জানতে পারলাম পুরো বিষয়টিই একটি শুভঙ্করের ফাঁকি। আমাদের নেত্রীও একই কারণে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি বলেন, গত তিন বছরে এই সরকার এতটাই প্রতারণা করেছে যে, এখন তাদের কোনো কথাই আর বিশ্বাস হয় না। সরকার গ্যাস, বিদ্যুৎ, পানি, দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, সীমান্ত হত্যা, টিপাইমুখ বাঁধের মতো সমস্যাগুলো সমাধান না করতে পেরে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চায়। সেজন্য সমুদ্র বিজয়ের ধুয়ো তুলেছে। সমুদ্র আইনের ব্যাপারে আমার ধারণা কম’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে আমি বেশি কিছু জানি না। তবে এতটুকু বুঝি এটা আমার অধিকার। এটা এমন না যে কেউ আমাকে এমনিতেই উজাড় করে অনেক কিছু দিয়ে দেবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোস নেই। জনগণ এ বিষয়ে কাউকে ছাড় দেবে না। তারা শক্তি প্রয়োগ করে তাদের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব টিকিয়ে রাখবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন