ঢাকা: আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে শুক্র, শনি ও রোববার এ তিন দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। অ্যাকুওয়েদারডটকম সূত্রে জানা গেছে, শুক্রবার ২০ দশমিক ৮৩ থেকে ২২ দশমিক ৬১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। শুক্রবার প্রতিঘণ্টায় দক্ষিণ দিক থেকে ১৩ মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ। শনিবার বজ্রসহ বৃষ্টি হতে পারে ২১ দশমিক ৩৪ মিলিমিটার। ঘণ্টায় ১০ মাইল বেগে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে এবং বাতাসের আর্দ্রতা থাকতে পারে ৭৩ শতাংশ। রোববার ৫ দশমিক ০৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ১২ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৮ শতাংশ। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে ৯ থেকে ১৪ এপ্রিল আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, এ সময় দেশে প্রচণ্ড বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। ১৪ এপ্রিল থেকেই শুরু হচ্ছে বাংলা নতুন বছর।এ ছাড়া ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ২৭ দশমিক ৪৩ থেকে ১ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে। এ সময় খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ১১ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ১১ ডিগ্রি সেলসিয়াস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন