বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।শনিবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিলের শুরুতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে তিনি সরকারের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।ফখরুল বলেন, চিহ্নিত খুনিদের ক্ষমা করে দিয়ে এই ফ্যাসিবাদী সরকার দেশকে অপরাধীদের অভয়ারণ্য বানাতে চাচ্ছে। সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই।তিনি বলে, আওয়ামী সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। তাই দেশ ও জনগণকে রক্ষা করতে হলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। গনআন্দোলনের মাধ্যমে সরকারকে পতনে বাধ্য করতে হবে।
রোজার পর কঠোর আন্দোলনের জন্য দলের নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেয়ারও আহবান জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব।তিনি বলেন, দেশের সংবিধানকে ইচ্ছে মতো সংশোধন করে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছে। সরকার জালিমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলেই রাষ্ট্রপতি একজন চিহ্নিত খুনির ফাঁসি মাফ করে দিয়েছেন।নয়াপল্টন থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মেয়র সাদেক হোসেন খোকার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।উল্লেখ্য, জিয়া পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে দলটি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন