শনিবার, ৬ আগস্ট, ২০১১

শেষ বিকেলে নাফিসের বিদায়ে চাপে বাংলাদেশ

হারারে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৭ রান। যেখানে প্রথম দিনের খেলায় জিম্বাবুয়ে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ২৬৪ রান।
শুক্রবারের খেলার শেষ পর্যায়ে এক প্রান্তে মোহাম্মদ আশরাফুল ৩৪ ও অন্য প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ ৪ রানে ব্যাট করছিলেন।দলের ১০৭ রান সংগ্রহ করতে গিয়ে মাঠ ছাড়তে হয়েছে তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং শাহরিয়ার নাফিসকে।
ইমরুলকে (৪) ফিরিয়ে দিয়ে নিজের প্রথম টেস্টে দলের জন্য দারুণ সূচনা এনে দেন ব্রায়ান ভিতোরি। তারই শিকারে পরিণত হয়ে দলীয় ৩৬ রানে সাজঘরের পথ ধরেন তামিম (১৫)।তৃতীয় উইকেটে শাহরিয়ার নাফীস ও আশরাফুল ৬৬ রান যোগ করে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ বিকেলে নিজের অর্ধশতক তুলে খেই হারিয়ে ফেলেন নাফিস। রেমন্ড প্রাইসের বলে বোল্ড হন তিনি।এরপর বাকি সময় মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ভালোভাবেই সামাল দেন অভিজ্ঞ আশরাফুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ