শনিবার, ৬ আগস্ট, ২০১১

‘না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দিন’

দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে ব্যর্থ মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।মন্ত্রিদেরকে দায়িত্বশীল চেয়ারে বসে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য না দেয়ারও অনুরোধ জানান তিনি।বৃহস্পতিবার এক আলোচনা সভায় দেশবাসীকে কম খাওয়ার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।শুক্রবার দুপুরে ধানমন্ডি ৩২ নং সুধাসদনের সামনে শেখ কামালের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজক স্বেচ্ছাসেবক লীগ।আদালতের বিশৃঙ্খল পরিস্থিতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আদালতকে রাজপথ বানাবেন না। আদালতের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা সবার দায়িত্ব।’নিত্যপণ্যের বাজারে পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলে সীমিত আয়ের মানুষের দুর্ভোগ বাড়ে। বর্তমানে সঙ্কট আছে, সমস্যাও আছে। এ সত্য অস্বীকার করা যায় না। রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু রমজানে হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ