সোমবার, ৮ আগস্ট, ২০১১

বাংলাদেশের চাই ২৬৩ রান, জিম্বাবুয়ের ৭ উইকেট

৫ উইকেটে ২৯১ রান। ‘নিরাপদ’ ভেবেই এ অবস্থায় এসে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। তবে চতুর্থ দিনের খেলা শেষে স্বাগতিক দল কতটা নিরাপদবোধ করছে—এ প্রশ্ন থেকেই যায়। ৩৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম ‘ঝড়’ দেখেছে জিম্বাবুয়ে। ৪৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশকে খেলায় ফেরান তামিম ইকবাল। এরপর আরও দুটি উইকেট হারালেও খেলা জমিয়ে রেখেছে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১২ রান। মোহাম্মদ আশরাফুল ১৯ ও মুশফিকুর রহিম ৪ রানে অপরাজিত আছেন। হারারে টেস্ট নিজেদের করে পেতে হলে কাল শেষ দিনে দলীয় সংগ্রহে আরও ২৬৩ রান যোগ করতে হবে সাকিব আল হাসানদের। আর জিম্বাবুয়ের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে গুটিয়ে দেওয়া। এ জন্য ৭টি উইকেট শিকার করতে হবে স্বাগতিক বোলারদের।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৩৭০
মাসাকাদজা ১০৪, সিবান্দা ৭৮, টেলর ৭১
সাকিব ৬২/৩, রুবেল ৮৪/৩
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৮৭
আশরাফুল ৭৩, সাকিব ৬৮, নাফীস ৫০
ভিটরি ৬৬/৪, প্রাইস ৩৪/২, পোফু ৭২/২
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ২৯১/৫ ডিক্লেয়ার
টেলর ১০৫*, টাইবু ৫৯
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১১২/৩ (চতুর্থ দিনের খেলা শেষে)
তামিম ৪৩, কায়েস ৩১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ