রোগীনির পেটে কাচিঁ রেখে অপারেশনের পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় এক রোগীর বদলে আরেক রোগীকে অপারেশন করেছে এক চিকিৎসক। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তোলপাড় চলছে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সহ-কমান্ডার হারুন মিয়ার ছেলে কলেজ ছাত্র আরিফুল হাসান রানা গত ১আগস্ট ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হন। গত ৩আগস্ট দুপুরে সদর হাসপাতালের অর্থপেডিক্স সার্জন ডা.গোলাম মোস্তফা অপর এক রোগীর অপারেশন করার বদলে রানাকে ধরে নিয়ে অপারেশন করে ফেলে। রানা এসময় তার অপারেশন করতে বাধা দিলে মারধরেরও অভিযোগ উঠে। এ ব্যাপারে রানার পিতা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়া বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তদের অবহিত করেন। সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী গত শনিবার সন্ধ্যায় ডা.আমানুল্লাহকে প্রধান করে এবং ডা. এ.এস.এম মুসা খান, ডা. মশিউর রহমান মল্লিক কে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো.আবু সাঈদ জানান, বিষয়টি তদন্ত করে দেখার জন্যে কমিটি গঠন করে দেয়া হয়েছে। রোগির বাবা এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়ে জানিয়েছেন, অপর এক রোগির বদলে তার ছেলের অপারেশন হয়েছে। রানার পিতা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়া জানান, ভুল অপারেশনের কারণে আমার ছেলে পঙ্গু হতে চলেছে। সম্প্রতি শহরের ডক্টরস কেয়ার হাসপাতালে ডা. রহিমা খাতুন শেফালির অপারেশনকৃত রোগিনীর পেট থেকে কাচিঁ উদ্ধার করা হয়। এসংবাদ সংগ্রহ করতে গিয়ে তার স্বামী ড্যাব নেতা ডা. আবদুল খালেকের হাতে লাঞ্ছিত হন তিন সংবাদকর্মী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন