সোমবার, ৮ আগস্ট, ২০১১

মোহাম্মদ আলী ও অন্য আইনজীবীদের জামিন শুনানি মুলতবি

গ্রেফতার এড়াতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে অবস্থান নেয়া মোহাম্মদ আলী ও অন্য আইনজীবীদের জামিন আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। রোববার সকালে বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই শুনানি মুলতবি করেন। অভিযুক্ত আইনজীবীদের পক্ষে শুনানি করছেন খন্দকার মাহবুব হোসেন। এরআগে হাইকোর্টে বিশৃঙ্খলা, ভাঙচুর, সরকারি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে গত ২ আগস্ট রাতে বিএনপির সংসদ সদস্য ও আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ ১৪ আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আবদুল জলিল তদন্তে গেলে গত ৪ আগস্ট একদল আইনজীবী তাকে মারধর করেন। ওই রাতেই পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মোহাম্মদ আলীসহ ৯ জন আইনজীবীকে আসামি করে আরেকটি মামলা করা হয়। পুলিশ বিএনপি সাংসদ পাপিয়াসহ অন্যান্যদেও গ্রেফতার করলে ৪ আগস্ট বিকেল থেকে গ্রেফতার এড়াতে মোহাম্মদ আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে আশ্রয় নেন। রোববার সকাল পর্যন্ত মোহাম্মদ আলী সেখানেই অবস্থান করছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ