কেউ কেউ বলছেন, ব্যাপারটির তদন্ত হওয়া উচিত। কেউ কেউ গাভাস্কার-শাস্ত্রীকে রীতিমতো ‘অসততা’র অভিযোগে অভিযুক্ত করছেন। কেউবা বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন ব্যাপার-স্যাপারে অবাক হওয়ার কিছু নেই। নানাজন নানা মন্তব্য করলেও ভারতের অনেক সাবেক ক্রিকেটারই একবাক্যে স্বীকার করেছেন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য বিসিসিআইয়ের কাছ থেকে গাভাস্কার ও রবি শাস্ত্রীর টাকা নেওয়ার ব্যাপারটি ভারতীয় ক্রিকেটকেই ক্ষতিগ্রস্ত করবে। বিষেন সিং বেদী সবসময়ই ‘অ্যান্টি এস্টাবলিশমেন্ট’ কথা বলেন। গাভাস্কার ও রবি শাস্ত্রীর ব্যাপারটি তাঁকে নাকি একেবারেই অবাক করেনি। তিনি বলেছেন, ‘বিসিসিআই এমন অনেক অসৎ কাজেরই হোতা। ওখানে অসততার চর্চা বিপুলভাবেই হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড এমন কিছু লোকের সমন্বয়ে গঠিত, যারা বিপরীত মতামত একেবারেই সহ্য করতে পারে না।’ ভারতের অনেক সাবেক ক্রিকেটারই কোনো না কোনোভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যক্রমের সঙ্গে জড়িত। তাই ‘অন দ্য রেকর্ড’ কথা বলতে চাননি তাঁরা কেউই। তবে যারা ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দু-একটা কথা বলেছেন, তাঁদের মতে, পুরো ব্যাপারটিরই সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কেবল কিছু কথা বলার জন্যই সাড়ে তিন কোটি রুপি দেওয়া হচ্ছে, নাকি এর নেপথ্যে আরও কিছু আছে, সেটার তো তদন্ত অবশ্যই হওয়া উচিত। ভারতের রাজস্ব দপ্তরকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তাঁদের অনেকেই। একজন সাবেক ভারতীয় ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বিসিসিআই আর কিছু সাবেক ক্রিকেটারের সিন্ডিকেট তৈরি হয়েছে—যা ভারতীয় ক্রিকেটের জন্য মোটেও ভালো কিছু এনে দিতে পারে না। ভেবে দেখুন আইপিএলের একটি দলের মালিক বিসিসিআইয়ের একজন সচিব। সেই দলের অধিনায়কত্ব করছেন স্বয়ং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ব্যাপারটি কি রহস্যজনক নয়!’ সাবেক ভারতীয় স্পিনার মনিন্দর সিং অবশ্য এই ব্যাপারে গাভাস্কার ও শাস্ত্রীর কোনো দোষ দেখতে পারছেন না। তাঁর মতে, ‘এঁদের তো বোর্ডই টাকা দিচ্ছে। সমস্যা যদি কিছু থেকে থাকে, সেটা বোর্ডেরই। গাভাস্কার ও শাস্ত্রী তো এটা পেশাদারি দৃষ্টিকোণ থেকেই নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘যে দেশে দুর্নীতি ও অসততা মানুষের দৈনন্দিন অভ্যেসে পরিণত হয়েছে, সে দেশের ক্রিকেট তো এর বাইরে নয়। পুরো দেশের নৈতিকতার ছায়া তো ক্রিকেটে পড়তে বাধ্য।’ মনিন্দর সিংয়ের মতে, ‘গাভাস্কার ও রবি শাস্ত্রীর ক্রিকেট নিয়ে যে জ্ঞান, সেটা অনেক গভীর। বোর্ডের উচিত এমন সাবেক ক্রিকেটারদের অর্থ দিয়ে তাদের কাছ থেকে ভারতীয় ক্রিকেটের উন্নয়নের জন্য সেরাটা আদায় করে নেওয়া। অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এমন ক্রিকেটারদের নিয়োগ করা উচিত নয়।’
ভারতের বিশ্বকাপ জয়ী প্রথম অধিনায়ক কপিল দেব সোজা-সাপ্টাই বলেছেন, ‘গাভাস্কার ও রবি শাস্ত্রীর এখানে কোনো দোষই নেই। তারা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ, অতএব বোর্ডের বিরুদ্ধে কথা তারা কেন বলতে যাবে? লোকসভায় কোনো কংগ্রেস সাংসদকে কি আপনারা দলের বিপক্ষে কথা বলতে দেখেন?’ সুনীল গাভাস্কার অবশ্য আবারও বলেছেন, তিনি সবসময়ই ধারাভাষ্যের সময় নিজের মতামতই বলে থাকেন। তিনি বলেন, ‘আমি অনেক পত্রিকাতেই ভারতের ম্যাচের সময় কলাম লিখি। চাইলে সবাই সেই কলামগুলো পড়ে দেখতে পারেন। আমি কখনোই কারও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় অনুযায়ী আমার মতামত দিই না।’ এ ব্যাপারে গাভাস্কারের বক্তব্য খণ্ডন করে সাবেক ভারতীয় ব্যাটসম্যান চেতন চৌহান বলেছেন, ‘সানি কলাম লেখার সময় নিজের মতামত প্রকাশ করে থাকে, এটা সত্যি। কিন্তু ধারাভাষ্যের সময় সবসময়ই যে সে নিজের মত প্রকাশ করে, তা আমি মনে করি না।’ সবকিছু দেখে শুনে সাবেক ভারতীয় উইকেটরক্ষক ভারত রেড্ডি কেবল একটি কথাই বলেছেন, ‘ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুন।’ বিতর্কের স্রোত যেদিকে গড়াচ্ছে, তাতে বিধাতার সাহায্য বোধ হয় ভারতীয় ক্রিকেটের একটু লাগবেই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন