বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিচারপতি খায়রুল হক আদালতকে এমন জায়গায় নিয়ে গেছেন যে, এখন সংবিধান সংশোধন থেকে সব কিছু আদালতই করে দিচ্ছে। সুতরাং সরকারের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। দেশ এখন আদালত চালাচ্ছেন।”বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সৎ ও বস্ত্তনিষ্ঠ সাংবাদিকতার মর্যাদা রক্ষায় সত্যনিষ্ঠ সাংবাদিক অলিউল্লাহ নোমানের স্বেচ্ছায় কারাবরণের প্রথম বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।মির্জা আলমগীর বলেন, “আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে ফ্যাসিবাদী চরিত্র। তারা কখনো ভিন্নমত সহ্য করতে পারে না। জন্ম থেকেই তারা বিরোধী দলকে নির্মূলে কাজ করেছে। ’৭২-’৭৫ সালে দেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালে দেশের মানুষ মনে করেছিল, তিনি তাদের মৌলিক সমস্যাগুলোর সমাধান করবেন। কিন্তু দুর্ভাগ্য, তিনি তা পারেননি। তার সময়ে দেশে দুর্ভিক্ষ লাখো মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানেও দেশে একই অবস্থা বিরাজ করছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। কর্মসংস্থান শূন্যের কোঠায়।”তিনি বলেন, “সংবিধান সংশোধন করে নতুন রূপে বাকশাল কায়েম করেছে। মানুষের কথা বলার মতো মৌলিক অধিকার হরণ করা হয়েছে। কয়েকটি অনুচ্ছেদ এমন করা হয়েছে যে, আর কোনো দিন পরিবর্তন করা যাবে না। এটা মৌলিক গণতন্ত্রের পরিপন্থি। দেশের বরেণ্য বুদ্ধিজীবী রাজনীতিবিদেরাও এই সংশোধনীর ব্যাপারে বলেছেন, এটা গ্রহণযোগ্য নয়।”তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার ’৭২-’৭৫ সালে সব সংবাদপত্র বন্ধ করে মাত্র চারটি সংবাদপত্র চালু রেখেছিল। বর্তমানেও তারা আমার দেশ সম্পাদককে জেল খাটিয়েছে। শীর্ষ কাগজ বন্ধ করে দিয়ে সম্পাদককে গ্রেফতার করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এসব বিষয়ে সাংবাদিকরা এক হতে পারছেন না। এখন সব সাংবাদিকদের এক হওয়া প্রয়োজন।”মির্জা আলমগীর বলেন, “এই ফ্যাসিবাদী সরকারকে রুখে দিতে না পারলে গণতন্ত্রকে টিকিয়ে রাখা যাবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আহবান করেছেন। তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে সরিয়ে গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার গঠন করতে হবে।”বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, “আগে আমরা বলতাম, দেশে গণবিস্ফোরণ হবে। এখন সরকারি দলের সংসদ সদস্যরাই সংসদে দাড়িয়ে বলছেন, গণবিস্ফোরণ হবে। তার মানে, সরকারি দল ও বিরোধী দল একটি বিষয়ে এখন একমত তা হলো, দেশে গণবিস্ফোরণ হবে।” সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএফইউজে’র সভাপতি রুহুল আমীন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কবি আবদুল হাই সিকদার ও সাংবাদিক অলিউল্লাহ নোমান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন