বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ সম্প্রচার করবে ইএসপিএন

আগামি ৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা-নাইজেরিয়া ফিফা প্রদর্শনী ম্যাচ নিয়ে বাফুফে কর্মকর্তারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে এ ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়।বাফুফে সভাপতির নিরলস চেষ্টায় অবশেষে খেলাটি সম্প্রচারে এগিয়ে এসেছে আন্তর্জাতিক টিভি চ্যানেল ইএসপিএন।একদিন আগেও যেখানে বাফুফের সভাপতির মুখে ছিল হতাশার সুর। মঙ্গলবার সাংবাদিকদের সামনে হতাশা প্রকাশ করে তিনি বলেছিলেন “বিদেশি কোনো টেলিভিশন চ্যানেল থেকে আমরা এখনো সাড়া পাইনি। আদৌ সাড়া পাবো কিনা, তাও নিশ্চিত করে বলতে পারছি না।”অথচ একদিন না যেতেই ২৪ আগস্ট বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন জানান, ইএসপিএন-এর সাথে কথা হয়েছে এবং তারা খেলাটি সম্প্রচারে রাজি হয়েছে। এখনো পর্যন্ত লিখিত চুক্তি হয়নি।এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন জানান, বেনিফিট কি পাবো জানি না, ইএসপিএন খেলা দেখাচ্ছে এটা নিশ্চিত। এর ফলে বিশ্বের কোটি কোটি ফুটবলপাগল দর্শক ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবে।উল্লেখ্য, আর্জেন্টিনা-নাইজেরিয়ার মধ্যকার খেলাটি স্থানীয়ভাবে সম্প্রচারের দায়িত্ব পেয়েছে বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ