বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

গাদ্দাফির মাথার দাম ১০ লাখ পাউন্ড

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে জীবিত কিংবা মৃত ধরিয়ে দিতে এক মিলিয়ন(১০ লাখ) পাউন্ড পুরম্কারের ঘোষণা দেয়া হয়েছে।লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় অন্তবর্তী কাউন্সিল (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল এনটিসি) বুধবার এ ঘেষোণা দিয়েছে।ডেইলি মেইলের খবরে বলা হয়, এনটিসির নেতারা আশা করছেন, এ অর্থের ঘোষণা গাদ্দাফির সঙ্গে থাকা আত্মীয়স্বজন ও অনুগত নেতাদের প্রলুব্ধ করবে।বিদ্রোহীরা আরো বলেছে, গাদ্দাফির অনুসারীদের কেউ তাকে ধরিয়ে দিতে পারলে কিংবা হত্যা করলে তাকে সাধারণ ক্ষমা করা হবে।গাদ্দাফি তার ত্রিপোলির সুরক্ষিত প্রাসাদ বাব আল-আজিজিয়া থেকে পালানোর পর বিদ্রোহীরা এ ঘোষণা দিল।ধারণা হরা হচ্ছে, গাদ্দাফি বাব আল-আজিজিয়ার ভেতরে টানেল দিয়ে পালিয়ে গেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ