বুধবার, ২৪ আগস্ট, ২০১১

সংসদে শুধু ব্যর্থতার কথা কেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের দুই একটি ব্যর্থতার জন্য শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়ার অর্থ হয় না। মন্ত্রণালয়গুলোর দু’একটি ব্যর্থতার পাশাপাশি সফলতাও কম নয়। কিন্তু গত কয়েকদিন ধরেই সংসদে শুধু ব্যর্থতা, ব্যর্থতার কথা শুনছি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে জাসদের সাংসদ হাসানুল হক ইনুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে দুপুর দুইটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিনে সংসদের কার্যবিবরণীতেও দেখলাম শুধু ব্যর্থ, ব্যর্থ-এসব কথা। কিন্তু এ দুই-একটি ব্যর্থতার বাইরে যে অনেক সফলতাও আছে সেকথা বলতে কেন যেন কার্পণ্য অনেকেরই। সরকারের সাফল্য বিচারে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, ৪০ বছর পর চাইলেই আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না। সময় ও যুগের সঙ্গে সঙ্গতি রেখেই সরকার মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে কাজ করে যাচ্ছে। কিছু ব্যর্থতা নিশ্চয়ই আছে। কিন্তু ব্যর্থ, ব্যর্থ বলে সব শেষ করে দিলে যেটুকু অর্জন আছে তাও থাকবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ