আগামী ৩০ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন পদত্যাগ না করলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ পালনের ঘোষণা দিয়েছেন ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। আজ বুধবার বেলা ১১টায় এক প্রতিবাদ কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘কোনো সভ্য দেশে এভাবে সড়ক দুর্ঘটনায় মানুষ মরতে পারে না। প্রতিদিন মানুষ মরবে আর আমরা নিশ্চুপ হয়ে থাকব, তা হতে পারে না। এ দুর্ঘটনার ব্যর্থতার দায় অবশ্যই যোগাযোগমন্ত্রীর। তাই আমরা তাঁকে পদচ্যুত করার দাবি জানাচ্ছি। ৩০ আগস্টের মধ্যে এ দাবি মানা না হলে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ পালন করব।’
কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে এ ঘোষণার সঙ্গে সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত রাখেন নারীনেত্রী শহীদ আক্তার, চলচ্চিত্রকার মানজারে হাসিন মুরাদ, মুক্তিযোদ্ধা তারিক আলী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন