লন্ডনের দাঙ্গা থামছে না। আক্রান্ত হচ্ছে নতুন নতুন এলাকা। লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েই চলছে। দাঙ্গা কারীদের নিবৃত্ত করতে লন্ডন পুলিশ পুরোপুরি ব্যর্থ। ছুটি সংক্ষিপ্ত করে প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরন ইটালি থেকে দেশে ফিরেছেন।দাঙ্গা কারীদের বেশির ভাগ বেকার যুব সম্প্রদায়। এরা লন্ডনের অনুন্নত জায়গায় থাকে। লন্ডনের মুল সম্প্রদায় হতে এরা অনেকটা বিচ্ছিন্ন। সরকারের কোনো সুযোগ সুবিধা এরা পায় না বলে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার। দাঙ্গাকারী যুবকরা মুঠোফোনের মাধ্যমে সকলকে একটি নির্দিষ্ট জায়গায় একত্রিত করে দাঙ্গা করার লক্ষ্যস্থল ঠিক করছে ।লুটপাট কারীরা নিজেদের কে গরীব ও অর্থনৈতিক সংকটে আছে বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করলেও লন্ডনের পুলিশ ও রাজনীতিবিদরা এদেরকে অপরাধী বলে উল্লেখ করছে। টটেনহ্যাম ছাড়িয়ে দাঙ্গা , লুটপাট ও অগ্নিসংযোগ এখন বার্মিংহাম, ব্রিস্টল ও লিভারপুলে এসে গেছে। সোমবার রাতে এসব এলাকার দোকান পাট ও ভবন গুলিতে লুটপাটের ও অগ্নিসংযোগের দৃশ্য চোখে পড়ে।মদের দোকান,জুয়েলারি দোকান, মুঠোফোন ও কম্পিউটার সামগ্রীর দোকান গুলো ছিলো লুটপাট-কারিদের সবচেয়ে প্রিয় লক্ষ্যবস্তু। মাথায় করে ৩২ ইঞ্চি প্লাজমা টিভি নিয়ে যেতে দেখা গেছে অনেককে। অল্প বয়সী টিনএজ তরুণরা হাসতে হাসতে দোকান থেকে বিনোদন সামগ্রী নিয়ে গেছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।লুটপাট যে শুধু কালো রা করছে তা নয় । কোনো কোনো এলাকায় লুটপাটে অংশ নিচ্ছে বিভিন্ন বর্ণের লোক।পূর্ব লন্ডনের হাকনি এলাকার বেসবল ক্যাপ পড়া এক লোক বলছে, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না।, আমাদের কোনো চাকুরী নেই, হাতে কোনো পয়সা নেই, পুরো বছরের ক্ষোভ আজ এই লুটপাটের মধ্যে দিয়ে বিস্ফোরিত হয়েছে। আমরা জানতে পেরেছি এখানে সবকিছু ফ্রি পাওয়া যাচ্ছে। কেউ কিছু বলছে না। তারা যদি এভাবে সবকিছু ফ্রি নিতে পারে আমরা কেনো নেবো না। তাই এখানে লুটপাট করতে আসা।লন্ডন পুলিশ বলছে ৮ আগস্ট সোমবার ২১৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বার্মিংহাম থেকে ১০০ জন দাঙ্গাকারীকে গ্রেফতার করা হয়। লিভারপুলের পুলিশ বলছে দেখাদেখি লুটপাট করছে অনেকে। একজন লুটপাট করলে আরেক জন তাকে দেখে উৎসাহিত হয়ে লুটপাট করছে।উল্লেখ্য ৪ আগস্ট বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে নিহত হয় মার্ক ডুগান নামের এক ব্যক্তি। তার মারা যাওয়ার দুদিন পর ৬ আগস্ট শনিবার থেকে থেকে টটেনহ্যাম এলাকা বিক্ষোভ সমাবেশ হয়। এতে পুলিশ বাধা দিলে চারিদিকে দাঙ্গা ছড়িয়ে পড়ে যা গতকাল তৃতীয় দিনের মত চলতে থাকে। সূত্র রয়টার্স, ভাষান্তর সুমন দত্ত।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন