গত চারদিনের একটানা বর্ষণ ও কপোতাক্ষ, বেতনা, প্রাণসায়ের, ইছামতিসহ জেলার বিভিন্ন নদ-নদীর উপচেপড়া পানিতে সাতক্ষীরার ৭টি উপজেলার কমপক্ষে ১৫০ গ্রামের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উজানের পানির চাপে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানের পানিতে ভেসে গেছে অসংখ্য চিংড়ি ঘের, পুকুরসহ রোপা আমন ধান। প্লাবিত হয়েছে তালা, কলারোয়, দেবহাটা উপজেলা সদর।এদিকে, পানির তোড়ে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বামনডাঙ্গা বেড়িবাধে মারাত্মক ফাটল দেখা দিয়েছে, যে কোন মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে ১১টি ইউনিয়নে প্লাবন দেখা দিতে পারে।সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের উজানের পানি লোকালয়ে ঢুকছে। গত এক সপ্তাহ যাবত তালা কলারোয়া উপজেলার সকল অফিস পানিতে তলিয়ে রয়েছে। কৃষি, সমবায়, শিক্ষা, ইউনিয়ন পরিষদ অফিসের মধ্যে এখন হাটু পানি। সরকারি অফিসের সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে জলবদ্ধতার কারনে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত থেমে থেমে, কখনো একটানা বৃষ্টির কারনে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে। অতিবর্ষণ ও কপোতাক্ষের উপচেপড়া পানিতে তালা উপজেলার জালালপুর, তালা সদর, মাগুরা, তেতুলিয়া, সর্বলিয়া, কুমিরা, খেশরা, খলিলনগর, খলিষখালি, নগরঘাটা, ধানদিয়া ইউনিয়নের অধিকা এলাকা এখন পানিতে তলিয়ে রয়েছে।এদিকে, বেতনা নদীর পানি উপছে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা, রাজনগর, খেজুরডাঙ্গী, দেবনগর, শিবনগরে কোমর অবধি পানিতে বসবাস করতে হচ্ছে জনসাধারণের। পানিতে ভাসছে ঝাউডাঙ্গা, বল্লি, ধুলিহর, বহ্মরাজপুর ইউনিয়ন।এদিকে ভোমরা স্থলবন্দরে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় কাস্টমস অফিস পানিতে ভাসছে।সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া, সরকারপাড়া, বাটকেখালী, পলাশপোল, মেহেদীবাগ, মধুমাল্লারডাঙ্গী, নতুন জেলখানা, বিডিআর ক্যাম্প হাটু অবধি পানিতে নিমজ্জিত। কলারোয়া উপজেলার দেয়াড়া, জয়নগর, জালালাবাদ ইউনিয়নের নিম্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। দেবহাটার উপজেলার কুলিয়া, নওয়াপাড়া, পারুলিয়া ইউনিয়ন গত দুইদিন ধরে পানিতে নিমজ্জিত হয়ে আছে।সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় ১৪৪০ হেক্টর রোপা আমন ধান, ৩০০ হেকটর আমন বীজতলা, ১০৫০ হেক্টর আউশ ধান, ৪২৫ হেক্টর হলুদ, ৫৭৫ হেক্টর সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে।জেলা মৎস্য অফিস জানিয়েছে, একটানা বৃষ্টিতে জেলার পাঁচ হাজারেরও অধিক পুকুর ও মাছের ঘের ভেসে গেছে।এদিকে, সাতক্ষীরা জেলাকে দুর্গত জেলা ঘোষণার দাবি জোরালো হচ্ছে। সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, দেবহাটা উপজেলা চেয়ারম্যানরা তাদের স্ব স্ব উপজেলাসহ সাতক্ষীরা জেলাকে দুর্গত জেলা ঘোষণার দাবি জানিয়েছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন