ইংল্যান্ডের দ্য ইকোনোমিস্টে আবারও বাংলাদেশের রাজনীতির কঠোর সমালোচনা করা হয়েছে। আজ “দ্য পয়জনাস পলিটিক্স অব বাংলাদেশ: রিভারশন টু টাইপ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আওয়ামীলীগ ও বিএনপির তীব্র সমালোচনা করা হয়। এদিকে, প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতির সমালোচনা করা হলেও অর্থনীতির ইতিবাচক দিকগুলো নিয়ে মন্তব্য রয়েছে। এতে বলা হয়, অতীতের চেয়ে এখন দেশটির অর্থনীতি চাঙা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনীতি আজো ব্যক্তিকেন্দ্রিক এবং বিষাক্তই রয়ে গেছে। এ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৮ সালে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ব্যাপক জয় পায়। এর ফলে দেশের মানুষ আশার আলো দেখেছিল। অথচ তাদের দ্রুত আশা ভঙ্গ হয়ে যায়। কারণ আওয়ামী লীগ তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপির প্রতি বিরূপ আচরণ অব্যাহত রাখে।
চলতি সপ্তাহে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে, খালেদা জিয়াও ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত একটি সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তখন শেখ হাসিনার নামেও ১৩টি মামলা করা হয়েছিল। এই দুই পরিবার ক্ষমতায় থাকা কালে পরস্পরের প্রতি প্রতিহিংসায় লিপ্ত থাকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন