শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী পাথর শ্রমিক নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির পাথর কোয়ারীতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী পাথর শ্রমিক নিহত হয়েছেন।নিহতরা হলেন, বিছনাকান্দি গ্রামের কামালউদ্দিন (৩০) ও কামাল মিয়া (২৪)।স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টায় সীমান্তের জিরো লাইনের কাছে এ দুই শ্রমিক পাথর তুলতে গেলে বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে নিহতের স্বজনরা তাদের লাশ উদ্ধার করে নিয়ে আসেন।তবে বিছানাকান্দি বিওপি’র সুবেদার ইমাম বক্স জানিয়েছেন, নিহত শ্রমিকরা বিএসএফ নাকি ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ