শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

ডিএসইতে আজ বেড়েছে সূচক ও লেনদেন

দু’দিন পর সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে দিনের লেনদেন শেষে বেড়েছে সূচক ও লেনদেন।ডিএসইতে আজ সাধারণ মূল্যসূচক ৫০.১৮ পয়েন্ট বেড়ে ৬২১২.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে ৫৩৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮৯ কোটি টাকা বেশি।আজ হাতবদল হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৪টি প্রতিষ্ঠানের, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এ সময় লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ফু-ওয়াং ফুডস, গ্রামীণফোন, বেক্সিমকো, এমজেএল বিডি, ইউনাইটেড এয়ার, সিটি ব্যাংক, মালেক স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও স্কয়ার ফার্মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ