শনিবার, ১৩ আগস্ট, ২০১১

উত্তরায় বন্দুকযুদ্ধে নিহত ৫

রাজধানীর উত্তরায় শুক্রবার রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।সূত্র জানায়,  রাত সাড়ে আটটার দিকে উত্তরার মাসকট প্লাজার পিছনে ১৩ নং লেক পাড়ে একটি গাড়িতে করে চার ছিনতাইকারী উপস্থিত হয়। এ সময় তাদের প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। মাসকট প্লাজায় টহলরত র‍্যাব টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং উভয় গ্রুপকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে ৫ ছিনতাইকারী নিহত হয়। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও প্রাইভেটকারসহ ২ ছিনতাইকারীকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো টঙ্গীর ইমরান (১৮) এবং দক্ষিণখানের সায়দাবাদের সাইদুল (২০)। নিহত ৫ জনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এদের একজন হাসান (২৪) ও সবুজ (২৪)। অপর তিন জনের পরিচয় এখনো জানা যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ