স্যামসাং গ্যালাক্সি ১০.১ এবং আইপ্যাড টু এই দুয়ের মধ্যে সাদৃশ্যের অভিযোগ। কিন্তু নির্মাতা দুটি আলাদা প্রতিষ্ঠান। দক্ষিণ কোরিয়ার স্যামসাং এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্যালাক্সি তৈরি করতে গিয়ে আইপ্যাড এর ডিজাইন চুরি করেছে সংস্থাটি। স্বভাবতই, এই অভিযোগ আইপ্যাড-এর নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল এর। ঐ বাণিজ্যিক লড়াই শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতে। গত মঙ্গলবার জার্মানির ডুসেলডর্ফ শহরের একটি আদালত অ্যাপল এর অভিযোগ আমলে নিয়ে আপাতত নেদারল্যান্ডস ছাড়া ইউরোপের অন্যান্য বাজারে গ্যালাক্সি ১০.১ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে।তবে নেদারল্যান্ডসের আদালতেও স্যামসাং এর বিরুদ্ধে ডিজাইন অধিকার লঙ্ঘণের অভিযোগ দায়ের করেছে অ্যাপল। বুধবার সেদেশের আদালত এই বিষয়ে সিদ্ধান্তের দিন ধার্য করেছে আগামী মাসে। দ্য হেগ এর জেলা আদালতের সংবাদমাধ্যম বিষয়ক বিচারক পিটার ব্লক এই প্রসঙ্গে জানিয়েছেন, সংক্ষেপে বলতে গেলে, স্যামসাং এর স্মার্টফোন এবং ট্যাবলেট বিক্রির উপর নিষেধাজ্ঞা চাচ্ছে অ্যাপল। আগামী ১৫ সেপ্টেম্বর এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত।বলাবাহুল্য, গত এপ্রিল থেকেই ডিজাইন অধিকারের লঙ্ঘণ নিয়ে লড়াইয়ে ব্যস্ত অ্যাপল এবং স্যামসাং। এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ার আদালতে স্যামসাং এর বিরুদ্ধে পেটেন্ট বিধি ভঙ্গের অভিযোগ দায়ের করে অ্যাপল। সর্বশেষ নেদারল্যান্ডসের আদালতে এই নিয়ে অভিযোগ দায়ের করা হলো। এই বিষয়ে অবশ্য দুই পক্ষের আইনজীবীরা মুখ খুলতে নারাজ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন