বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

পূর্ণাঙ্গ বিজয়ের অপেক্ষায় লিবিয়ার বিদ্রোহীরা


গাদ্দাফি ধরা না পরা পর্যন্ত বিজয় এসেছে বলতে রাজি নন লিবিয়ার জাতীয় অন্তর্বতীকালীন পরিষদের নেতারা। তাই ৯০ ভাগ লিবিয়ার দখলকারী নেতাদের এখন অপেক্ষা শুধু গাদ্দাফিকে গ্রেফতারের। তারা প্রতিশ্রুতি দিয়েছেন শুক্রবারের মধ্যেই গাদ্দাফিকে যে কোনোভাবে ধরে পূর্ণ লিবিয়া দখল করে ফেলবেন।  এদিকে গাদ্দাফি মুখপাত্র ইব্রাহিম বলেছেন, তাদের হাতে এখনো যে পরিমাণ ক্ষমতা রয়েছে তা ব্যবহার করে শুধু আজ বা কাল নয় মাসের পর মাস অথবা বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে গাদ্দাফিপন্থিরা।এদিকে, এখন পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে চাইছে জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদ। তাই আন্তর্জাতিক দাতাদের কাছে এ মাসের শেষ নাগাদ ২৫০ কোটি ডলার সাহায্য চেয়েছে। রমজান শেষ হওয়ার আগেই সাহায্য পাওয়ার আশাও প্রকাশ করে পরিষদ। এ সাহায্য দিয়ে লিবীয়দের বেতন-ভাতা পরিশোধ এবং আহতদের চিকিত্সা করা হবে। অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে জব্দ হওয়া সম্পদ উদ্ধারের পরিকল্পনা নিয়েছে। লিবিয়ার প্রায় ১৬ হাজার কোটি থেকে ১৭ হাজার কোটি ডলারের সম্পত্তি জব্দ হয়েছে। এ ছাড়া তারা নতুন তথ্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রেখেছেন।এনটিসি প্রধান মাহমুদ জিব্রাইল বলেন, যত দ্রুত সম্ভব তেলক্ষেত্রগুলোতে আবার কাজ শুরুর পদক্ষেপ নেয়া হবে। মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনাদের কাছ থেকে রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে এ পর্যন্ত প্রায় চার শতাধিক প্রাণহানির দাবি করেছে লিবিয়ার বিদ্রোহীরা।বিদ্রোহীদের বরাত দিয়ে আজ বুধবার আল আরাবিয়া টেলিভিশনে এ খবর প্রচার করা হয়। এ ছাড়া উভয় পক্ষের মধ্যে যুদ্ধে কমপক্ষে দুই হাজার ব্যক্তি আহত হয়েছে বলেও দাবি করেছে বিদ্রোহীরা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ