বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

ঈদ ৩১ আগস্ট !

চলতি রমজান মাসের দিনের সংখ্যা হবে ২৯টি। কারণ আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ছয়টা ১৯ মিনিটে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। অর্থাৎ আগামী ৩১ আগস্ট সারাদেশে মুসলিম ধর্মের অন্যতম উৎসব ঈদ-উল-ফিতর পালন করা হবে। মহাকাশ নিয়ে গবেষণা করা সংস্থা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির নিরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির দাবি, আগামী ২৯ আগস্ট সোমবার সকাল নয়টা চার মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ হবে এবং নতুন চাঁদের জন্ম হবে। সেদিন সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে দুই ডিগ্রি নিচে ২৭৩ ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থান করবে। দেশের আকাশে চার মিনিট অবস্থান শেষে ছয়টা ১৬ মিনিটে অস্ত যাবে। এ সময় নতুন ওঠা চাঁদের কোনো অংশ বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে পরদিন ৩০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ১৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে আট ডিগ্রি ওপরে ২৬৩ ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থান করবে। প্রায় ৩৯ মিনিট দেশের আকাশে অবস্থান করে সন্ধ্যা ছয়টা ৫৮ মিনিটে ২৬৭ দ্রাঘিমাংশে অস্ত যাবে ঈদ-উল-ফিতরের চাঁদ। এ সময় চাঁদের বয়স হবে ৩৩ ঘণ্টা ১৫ মিনিট। সবচেয়ে ভালভাবে দেখা যাবে সন্ধ্যা ছয়টা ৩৬ মিনিটে। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে চাঁদের শতকরা তিন ভাগ আলোকিত দেখা যাবে।ইসলামী নিয়ম অনুযায়ী, নতুন চাঁদ দেখা সাপেক্ষে আরবি মাসের দিন গণনা শুরু হয় এবং শাওয়াল মাসের প্রথম দিন ঈদ-উল-ফিতর পালন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ