প্রাইভেসি সেটিংসে বড় বদল আসছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে।
প্রায় ৭৫০ কোটি ব্যবহারকারী আছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির। আর তাদের সুবিধার জন্য বিশাল পরিবর্তন আসতে চলেছে ফেসবুকের ‘প্রাইভেসি সেটিংসে’। সংস্থার ইতিহাসেও এটা অন্যতম বড় পরিবর্তন। পরিবর্তন আসছে ‘প্রোফাইল’, ‘স্টেটাস’,’আপডেটস’, ‘লোকেশনস’ এবং ‘ট্যাগসে’র সেটিংসে'। প্রত্যেক ব্যবহারকারীকেই সংস্থার তরফে বিস্তারিত ভাবে প্রশিক্ষণ দেয়া হবে এই পরিবর্তনের বিষয়। ফেসবুক ব্যবহারের সময় প্রতিটি পদক্ষেপেই সেই পরিবর্তনের সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন কার সঙ্গে তার ছবিগুলি শেয়ার করা হচ্ছে, ‘স্টেটাস আপডেট’ কাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, থাকার জায়গা বা ‘লোকেশন’ কার সঙ্গে শেয়ার করা হচ্ছে।ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার কেট ও’নেইল এই পরিবর্তনগুলির সম্বন্ধে জানিয়েছেন। ‘প্রোফাইল পেজের’ ডানদিকে থাকবে ‘প্রোফাইল কন্ট্রোল অপশন’। ঠিক এভাবেই প্রতিটি সেকশন পেজের ডানদিকে থাকবে পরিবর্তন করার ‘অপশন’। কোনও ব্যবহারী যখন তার ‘প্রোফাইল পেজে’ পরিবর্তন করতে করতে যাবেন,’প্রোফাইল পেজে’র ডান দিকে ‘অপশন’ পেয়ে যাবেন। ‘প্রোফাইল পেজে’ আর একটি বিষয়ও যোগ করা হবে। ’ভিউ প্রোফাইল অ্যাজ’ ‘অপশন’ চলে আসবে ‘প্রোফাইল পেজে’। আগে এই অপশনটি ‘প্রাইভেসি সেটিংসের’ ভিতরে পাওয়া যেত। এখন পাওয়া যাবে ‘প্রোফাইল পেজের’ ডানদিকের কোণে। আর সবচেয়ে বড় পরিবর্তনটি আসছে ‘ট্যাগে’। ব্যবহারকারীরা সব সময়ই জানতে চান কে তাকে ‘ট্যাগ’ করেছে। এখন থেকে ব্যবহারকারীর ইচ্ছে হলেই তবে তার ছবি, ‘লোকেশন’ এবং বিভিন্ন‘পোস্ট’ অন্যের প্রোফাইলে ‘ট্যাগ’করা যাবে। কয়েকদিনের মধ্যেই এইসব হরেক পরিবর্তন দেখতে পাবে ফেসবুকের ব্যবহারকারীরা, জানিয়েছেন কেট ও’নেইল। সূত্র: ওয়েবসাইট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন