বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

অ্যাপলের চ্যালেঞ্জ

কিছুদিনের মধ্যেই স্বল্পমূল্যের আইফোন বাজারে ছাড়তে যাচ্ছে অ্যাপল। নোকিয়া এবং মাইক্রোসফটকে চ্যালেঞ্জ জানাতে চীনের মতো বিকাশমান বাজারে অ্যাপল অভিষেক ঘটাতে যাচ্ছে আইফোন ৪-এর একটি নতুন সংস্করণ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বল্পমূল্যের আইফোনের নতুন সংস্করণ বাজারজাত করতে অ্যাপল ইতিমধ্যেই চীনের মোবাইল অপারেটর এবং হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে। ফলপ্রসূ আলোচনায় সপ্তাহখানেকের মধ্যে এটি বাজারে ছাড়া হতে পারে বলে সিদ্ধান্তে উপনীত হয়েছে।মোবাইল ফোন বাজারের প্রিমিয়াম বাড়াতে অ্যাপল একটি বিশেষ পরিকল্পনা নিয়েই এগুচ্ছে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।অবশ্য সস্তায় আইফোন বাজারজাত করে অ্যাপলের বাজার বিস্মৃতির পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন চীনের কোনো কোনো বাজার পর্যবেক্ষক।দেশটির বাজার পর্যবেক্ষক সংস্থা সিসিএস ইনসাইট কর্মকর্তা  বেন উড’র মতে, অ্যাপল তাদের আইফোনের নতুন কোনো সংস্করণ বাজারজাত করার আগে এমন ঘোষণা দিয়ে থাকে। তাই এটা একটি স্রেফ বাণিজ্যিক প্রচারণা বৈ আকর্ষণ করার মতো কিছু নয়। কেননা তারা শুধু পুরানো সংস্করণের পণ্যেরই মূল্য হ্রাস করে থাকে। আর নতুন পণ্যের দাম থাকে যথারীতি চড়া।আ্যপল‘র অপেক্ষাকৃত নিম্নমানের মডেলের আইফোনে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকলেও নতুন আইফোন ৪-এ ১৬জিবি কিংবা ৩২ জিবি মেমরি থাকবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ