মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

সেলিনার সত্যিকারের বন্ধু সুইফট

বৃটিশ গায়িকা এবং অভিনেত্রী সেলিনা গোমেজ সত্যিকারের বন্ধু বলতে একজনকেই বোঝেন। তিনি হলেন আরেক টিনেজ ক্রেজ টেইলর সুইফট।
সেলিনা গোমেজের সবচেয়ে কাছের বন্ধু টেইলর সুইফট। সুখে-দুঃখে সবসময়ই টেইলরকে পাশে পান সেলিনা। টেইলর-সেলিনার এই বন্ধুত্ব শুধু প্রশংসনীয়ই নয়, ঈর্ষণীয়ও বটে।টেইলর সুইফটের ব্যাপারে সেলিনা বলেন, “আমার যত সমস্যা সব কিছুর সমাধান থাকে তার কাছে। আমার যত ব্যাথা, একমাত্র সে-ই পারে দূর করতে। টেইলরের যে দিকটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা হলো, সে জীবনটাকে খুব সহজভাবে দেখে। সবকিছু বিশ্বাস করে। ভালোবাসা, রূপকথা, জীবনসঙ্গী, রাজপুত্র, প্রিন্স চার্মিং...। তার জন্যই এখন আমিও এই সবে বিশ্বাস করি।”টেইলরের সুখে-দুঃখেও ১৯ বছর বয়সী সেলিনা তার পাশে থাকার চেষ্টা করেন সবসময়। একজন ভালো বন্ধু হিসেবে যেমনটা টেইলর থাকেন তার পাশে।টেইলরের সঙ্গে তার প্রেমিক জো জোনসের সম্পর্ক যখন ভেঙে যায় সেসময় সেলিনার ভূমিকা ছিল প্রশংসনীয়। তখন বিমর্ষ টেইলরের পাশে একমাত্র তিনিই ছিলেন। আর এজন্য এখনো ২১ বছর বয়সী এই পপ তারকা তার বন্ধু সেলিনার কাছে কৃতজ্ঞ।সে সময়ের কথা মনে করে সেলিনা বলেন, “জোনসের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর টেইলর যখন খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন আমি তাকে মানসিকভাবে শক্ত করার জন্য কিছু গান শোনার পরামর্শ দিই। পরে সে জানায় ওই গানগুলো শুনে আসলেই সে ভালো বোধ করেছিল।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ